কল্পনা চাকমা অপহরণের ৩০তম বার্ষিকী উপলক্ষে কাউখালীতে দ্বিতীয় দফায় পোস্টারিং

0

কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১০ জুন ২০২৬

আগামী ১২ জুন কল্পনা চাকমা অপহরণের ৩০তম বার্ষিকী উপলক্ষে রাঙামাটির কাউখালীতে দ্বিতীয় দফায় বিভিন্ন স্থানে পোস্টারিং করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন ২০২৬) কাউখালি উপজেলার ঘাগড়া, বেতবুনিয়া, কলমপতি ও ফটিকছড়ি ইউনিয়ন এলাকায় এই পোস্টারিং করা হয়। এর আগে গতকাল (৯ জুন) কাউখালী সদর ও ঘাগড়া ইউনিয়নের কয়েকটি স্থানে পোস্টারিং করা হয়েছিল।   

আজকে ঘাগড়া ইউনিয়নের চেলাছড়া, যৌথবাগান, দুরদুরিছড়া, নোয়া পাড়া, লেভাপাড়া, বাদলছড়ি, কজইছড়ি; বেতবুনিয়া ইউনিয়নের বেতবুনিয়া বাজার, মহাজন পাড়া, কালাকাজি, বালুখালি ও চৌধুরী পাড়া; ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া বাজার এলাকা, হেডম্যান পাড়া এবং কলমপতি ইউনিয়নের কমলপতি ইউপিতে বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে।

এছাড়া, রাউজান উপজেলায় বৃন্দাবন, রাউজান পাঁচ পোকোরিয়া বাজার এলাকায়ও পোস্টারিং করা হয়। 



হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)-এর প্রচার ও প্রকাশনা বিভাগ কর্তৃক প্রকাশিত পোস্টারটিতে কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লে. ফেরদৌস গংদের সাজা প্রদান, নয়তো গণ আদালতে সোপর্দ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।



উল্লেখ্য, আগামী ১২ জুন ২০২৬ পার্বত্য চট্টগ্রামের নারী নেত্রী কল্পনা চাকমা অপহরণের ৩০ বছর পূর্ণ হবে। ১৯৯৬ সালের ১২ জুন তৎকালীন কজইছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার লে. ফেরদৌসের নেতৃত্বে বাঘাইছড়ির নিউ লাল্যাঘানা গ্রামের নিজ বাড়ি থেকে তিনি অপহরণ ও গুমের শিকার হয়েছিলেন, যার খোঁজ আজও মিলেনি।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More