কাউখালীতে সেটলার বাঙালি কর্তৃক পাহাড়িদের জায়গা বেদখল করা হচ্ছে

0
পাহাড়িদের সৃজিত বাগান থেকে জোরপূর্বক বাঁশ কাটছে সেটলার বাঙালিরা।  


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ও ঘাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা বটতলী লেগুছড়ির উসিপ্রু মারমা ও অংসাথোয়াই মারমার আনুমানিক ১০ একর পরিমাণ জায়গা সেটলার বাঙালি মো. মতি, মো. নাজিম, মো. মনা, মো. শফিক ও মো. রাসেল কর্তৃক জোরপূর্বক বেদখল করা হচ্ছে। সেটলাররা সবাই ঘাগড়া ইউনিয়নের কাশখালী গ্রামের বাসিন্দা। এদের মধ্যে প্রধান দখলদার হচ্ছেন মো. মতি। অন্যরা তার সহযোগী।

অন্যদিকে, জায়গার মালিকরা কলমপতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বটতলী লেগুছড়ি পাড়ার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২৪ সালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরবর্তী সময় হতে সেটলার বাঙালিরা উক্ত জায়গা দলবলসহ দখল নিতে আসে। তবে জায়গার মালিক ও স্থানীয় পাহাড়িরা বাধা প্রদানের কারণে কিছু সময় দখলকারী সেটলাররা পিছু হটলেও গত দুই/তিন মাস হতে উক্ত তারা আবার দলবলসহ পাহাড়টি দখল করে।

জায়গাটি বেদখলের মূল হোতা মো. মতি

মালিক ও স্থানীয়রা বাধা দিলেও সেটলার বাঙালিরা প্রাণনাশসহ বিভিন্ন হুমকি প্রদান করে আসছে। তারা উক্ত জায়গা থেকে পাহাড়িদের সৃজিত বাগান থেকে গাছ-বাঁশ কেটে নিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই তারা তা করছে।

সেটলারদের প্রাণনাশের হুমকির কারণে জায়গার মালিক উসিপ্রু মারমা ও অংসাথোয়াই মারমা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে। তারা নিজেদের নিরাপত্তা ও জায়গা রক্ষার্থে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এছাড়া, কাশখালী, মাগ্রাছড়া এলাকায়ও সেটলার মো. শফির নেতৃত্বে মারমাদের জায়গা জোরপূর্বক বেদখলের চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More