কাপ্তাইয়ে সেনা সদস্য কর্তৃক পাহাড়ি কলেজ ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় এক কলেজ ছাত্রীকে সেনা সদস্য কর্তৃক ধর্ষণচেষ্টার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও পাহাড়ি ছাত্র পরিষদ। গত ৮ সেপ্টেম্বর কর্ণফুলী ডিগ্রী কলেজে পড়ুয়া এক পাহাড়ি কলেজ ছাত্রীকে সেনা সদস্য মো: আবু ইউসুফ ধর্ষণের চেষ্টা করে।