খাগড়াছড়ির কমলছড়িতে ভূমি বিরোধের জেরে পাহাড়িদের ওপর হামলার অভিযোগ

0


খাগড়াছড়ি, সিএইচটি নিউজ

বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ির হেডম্যান পাড়া এলাকায় ভূমি বিরোধের জের ধরে পাহাড়িদের ওপর সেটলাররা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (১৪ জানুয়ারি ২০২৬) দুপুরে সংঘটিত এ হামলায় অন্তত ৫ জন আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের সূত্রে জানা যায়, ভুয়াছড়ি থেকে ১২ জন সেটলার বাঙালি উক্ত হামলাটি চালিয়েছে।

হামলায় আহতদের মধ্যে হেডম্যান পাড়ার থৈলাঅং চৌধুরী, নতুন পাড়ার মধু মিলন চাকমা ও তুকসি রায় ত্রিপুরার নাম জানা গেছে।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তুকসি রায় ত্রিপুরার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে।

বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More