খাগড়াছড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমার প্রচারণা জোরদার

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে নাগরিক সমাজের মনোনীত ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন। তার পক্ষে মাঠে নেমেছেন এক ঝাঁক তরুণ প্রজন্ম। প্রচারণায় ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি।
ইতোমধ্যে তিনি দীঘিনালা, পানছড়ি, খাগড়াছড়ি সদর উপজেলা, গুইমারা, লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়েছেন। এছাড়া তার পক্ষে বিভিন্ন জায়গায় প্রচারণা চলমান রয়েছে বলে জানা গেছে।

ধর্ম জ্যোতি চাকমা তার নির্বাচনী ইশতেহারে ৯ দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন।
সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে তিনি পাহাড়ে চলমান অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে কথা বলবেন বলে ভোটারদের আশ্বস্ত করছেন। বিভাজন দূর করে নিরাপদ খাগড়াছড়ি গড়ে তুলতে চান তিনি।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
