গুইমারায় কৃষকের ধান কাটায় সহযোগিতা করলো ইউপিডিএফ ও ডিওয়াইএফের নেতা-কর্মীরা

গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার ১নং সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় এক কৃষকের জমির পাকা ধান কাটায় সহযোগিতা করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর নেতা-কর্মীরা।
আজ বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইউপিডিএফের সংগঠক বিকাশ ত্রিপুরার নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে কৃষকের দুই কানি জমির পাকা ধান কেটে দেওয়া হয়। এতে স্থানীয় জনগণও অংশগ্রহণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কৃষকের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজে সহমর্মিতা ও ঐক্য গড়ে তোলাই এই ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
