গুইমারার তিন শহীদের স্মরণে বান্দরবান ও কাপ্তাইয়ে প্রদীপ প্রজ্বলন

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামেসু বাজারে গত বছর ২৮ সেপ্টেম্বর পাহাড়িদের ওপর সেনা-সেটলার হামলা ও হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে নিহত তিন শহীদ আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমার স্মরণে বান্দরবানের স্বর্ণমন্দির ও রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম বৌদ্ধ বিহারে স্ব স্ব এলাকাবাসীর উদ্যোগে প্রদীপ প্রজ্বলন, সংঘদান, অষ্টপরিষ্কারদানসহ সমবেত প্রার্থনার আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যার সময় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

* বান্দরবানের স্বর্ণমন্দিরে প্রদীপ প্রজ্বলনসহ ধর্মীয় অনুষ্ঠানের ছবি (নীচে)






* কাপ্তাই চিৎমরম বৌদ্ধ বিহারে প্রদীপ প্রজ্বলনসহ ধর্মীয় অনুষ্ঠানের ছবি



উল্লেখ্য, গত বছর (২০২৫) ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মারমা কিশোরী ধর্ষণের সুষ্ঠু বিচার দাবিতে জুম্ম জনতার ডাকে সড়ক অবরোধ পালন করতে গিয়ে গুইমারার রামেসু বাজারে সেনাবাহিনী ও সেটলার বাঙালিরা রামেসু বাজারে পাহাড়িদের ওপর বর্বরোচিত হামলা ও হত্যাকাণ্ড চালায়। এতে সেনাবাহিনীর নির্বিচার গুলিতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা শহীদ হন এবং গুরুতর আহতসহ আরো অন্তত অর্ধশত মানুষ আহত হন। সেটলার বাঙালিরা অগ্নিসংযোগ করে রামেসু বাজারে পাহাড়িদের ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More