গুইমারার দেওয়ান পাড়ায় সেনাবাহিনীর অবস্থান, স্থানীয় জনমনে আতঙ্ক

গুইমারা প্রতিনিধি সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় সেনাবাহিনীর একদল সদস্য অবস্থান নিয়েছে। এতে স্থানীয় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বিকালে প্রথমে সেনাবাহিনীর দুটি গাড়ি দেওয়ান পাড়ায় প্রবেশ করে। গাড়িগুলোতে সেনাদের প্রয়োজনীয় মালামাল ও সরঞ্জাম বহন করতে দেখা যায়। পরে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আরও চারটি সেনাবাহিনীর গাড়ি সেখানে এসে যোগ দেয়।
এলাকাবাসীর তথ্য অনুযায়ী, বর্তমানে দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫০ থেকে ৬০ জন সেনা সদস্য অবস্থান করছেন।
সেনাবাহিনীর হঠাৎ এমন অবস্থানের কারণে স্থানীয় জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
