Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
দিঘীনালা প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারী পাড়ায় জেএসএস সন্তু গ্রুপের গুলিতে ইউপিডিএফ-এর এক সদস্য আহত হয়েছেন। আহত ইউপিডিএফ সদস্যের নাম জীবন বিকাশ চাকমা ওরফে আনন্দ(২২)।
আজ ১২ নভেম্বর মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।জানা যায়, জীবন বিকাশ চাকমা সাংগঠনিক কাজে মগ্যা কার্বারী পাড়ায় একটি বাড়িতে অবস্থান করছিলেন। সকাল সাড়ে ৬টার দিকে তিনি ঐ বাড়ি থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্তু গ্রুপের ৪/৫ জনের সশস্ত্র একটি গ্রুপ তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি আহত হন। তার তার বাম হাতে গুলবিদ্ধ হয়েছে। তাকে গুলি করার পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীরা নাড়েইছড়ি দিক থেকে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
