দীঘিনালায় ঠ্যাঙাড়ে সন্ত্রাসী কর্তৃক দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি, বৃদ্ধকে মারধর

0


দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ৪নং দীঘিনালা ইউনিয়নের বাঘাইছড়ি দুঅর নামক স্থানে সেনাবাহিনীর মদদপুষ্ট ঠ্যাঙাড়ে (মুখোশ) সন্ত্রাসীরা দুই ব্যক্তির বাড়িতে তল্লাশি, এক বৃদ্ধকে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত ১:১৫টার সময় বর্ণ চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাঘাইছড়ি দুঅর নামক গ্রামে যায়। এ সময় তারা গ্রামের বাসিন্দা কালাচান চাকমা (নয়ন মনি বাপ, বয়স ৬০)-এর বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে তল্লাশি চালায় এবং তাকে মারধর করে।  

সন্ত্রাসীরা তার ব্যবহৃত বাটন মোবাইল ফোন ও তার বাড়িতে বেড়াতে আসা তার আপন শালিকার জামাইয়ের কাছ থেকে এন্ড্রয়েন মোবাইল ফোন-সহ দুটি ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এছাড়া ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা একই গ্রামের বাসিন্দা বিজয় কুমার চাকমা (৬৪), পিতা: হিরন মোহন চাকমার বাড়িও তল্লাশি চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী অভিযোগ করেছেন, সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা প্রকাশ্যে সশস্ত্র তৎপরতা বৃদ্ধি করেছে। সম্প্রতি তারা বিভিন্ন জনকে হুমকি-ধমকিসহ নানা অপকর্ম সংঘটিত করছে। কিন্তু তাদের বিরুদ্ধে প্রশাসনের কোন পদক্ষেপ না থাকায় তারা দিন দিন আরো বেপরোয়া হয়ে উঠছে। তারা অবিলম্বে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More