দীঘিনালায় র্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণের মধ্য দিয়ে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
খাগড়াছড়ির দীঘিনালায় র্যালি, বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস’ পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ৯টা হতে দীঘিনালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ করা হয় এবং ৫ প্রজাতি গাছের (মেহগনি, চাম্পাফুল, বেল, কৃষ্ণচূড়া, নিম) ৯ হাজারের অধিক চারা জনগণের মধ্যে বিতরণ করা হয়।



অপরদিকে, সকাল ১০টার সময় ‘বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপন কমিটি’র উদ্যোগে ‘বন-প্রাণী, পাহাড় ও প্রকৃতি বাঁচান, নিজ আবাসস্থল নিরাপদ বাসযোগ্য করুন’ এই ব্যানার শ্লোগানে এক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উদাল বাগান উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বাঘাইছড়ি দূঅর বাজারে গিয়ে শেষ হয়। এতে এলাকার কয়েকশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
