পিসিপি’র ৩ যুগ পূর্তি স্মরণিকা ‘পুনর্জাগরণ’ প্রকাশিত

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ৬ জুন ২০২৬

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর আপোষহীন সংগ্রামের ৩ যুগ পূর্তি স্মরণিকা “পুনর্জাগরণ’ প্রকাশিত হয়েছে বলে সংগঠনটির ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে।

উক্ত স্মরণিকায় অধ্যাপক আনু মুহাম্মদের সাক্ষাৎকার, ইউপিডিএফের কেন্দ্রীয় সদস্য সচিব চাকমার সাক্ষাৎকার, পিসিপি’র সাবেক নেতা ও বর্তমানে ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগে দায়িত্বরত নিরন চাকমার “পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দাবির যৌক্তিকতা” নিয়ে প্রবন্ধ, পিসিপি’র সাবেক সভাপতি অমল ত্রিপুরার ইতিহাস বিষয়ক “এক নজরে পিসিপি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় কাউন্সিল: ১৯৮৯ থেকে ২০২৬” এবং পার্বত্য চট্টগ্রামের চলমান রাজনীতি, অর্থনীতি ও শিক্ষা নিয়ে প্রবন্ধ, ইতিহাস, কবিতা, স্মৃতিচারণ, সাক্ষাৎকার ও গুরুত্বপূর্ণ দলিলপত্র সংযোজিত হয়েছে বলে এতে উল্লেখ করা হয়েছে।

প্রকাশনাটি প্রকাশের বিষয়ে বলা হয়েছে, “আমাদের প্রাণপ্রিয় সংগঠন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাস পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর গৌরবোজ্জ্বল সংগ্রামের ৩ যুগ পূর্তির স্মরণিকা প্রকাশ করতে দেরি হলো। আমাদের নানা সীমাবদ্ধতা এর জন্য দায়ী। অবশেষে সবার ঐকান্তিক প্রচেষ্টায় এটি আলোর মুখ দেখতে যাচ্ছে। যথাসময়ে বের করতে না পারায় আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

“এই প্রকাশনা পিসিপি’র নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের এবং ছাত্র সমাজের মধ্যে যদি ন্যূনতম প্রত্যাশাও পূরণ করতে পারে তবে আমাদের শ্রম স্বার্থক হবে। প্রকাশনায় অনিচ্ছকৃত ভুল-ত্রুটি থাকতে পারে। সেগুলো ধরিয়ে দেয়া হলে উপকৃত হবো। এছাড়া যে কোন সমালোচনাও সাদরে গ্রহণ করা হবে।”

মে ২০২৬-এ প্রকাশিত স্মরণিকাটির শুভেচ্ছা মূল্য রাখা হয়েছে ২২০ টাকা।

স্মরণিকাটি পেতে নীচের ফোন ও ই-মেইল নম্বরে যোগাযোগ করতে পারেন:

– মুঠোফোন: +8801535-434954, +8801822-793662

– ই-মেইল: gchthsc@gmail.com
  স্বনির্ভর বাজার, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি পার্বত্য জেলা।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More