মহালছড়িতে ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

0

মহালছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

আজ ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার দুপুর ১২টার সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনে মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়।

পতাকা উত্তোলনের পর অনুষ্ঠানে অংশগ্রহণকারী শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে এযাবতকালে অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে ইউপিডিএফের পক্ষ থেকে প্রকাশ চাকমা ও বিকাশ চাকমা; শহীদ পরিবারের পক্ষ থেকে শহীদ এল্টনের বাবা নীহার বিন্দু চাকমা ও তার পরিবারবর্গ এবং এলাকাবাসীর পক্ষ থেকে গান্ধী মারমাসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর “সুষ্ঠ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সেনা অভিযান বন্ধ কর’ এই স্লোগানে আয়োজিত সভায় ইউপিডিএফ সংগঠক বিজগ খীসার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক প্রকাশ চাকমা ও বিকাশ চাকমা। 

বক্তারা বলেন, দীর্ঘ ২৭ বছর অনেক চড়াই-উৎরাই পেরিয়ে, শত নিপীড়ন-নির্যাতন, খুন-গুম, জেল জুলুম সহ্য করে এই পার্টি অধিকার আদায়ের সংগ্রামে এখনো অবিচল রয়েছে।

তারা আরো বলেন, সন্তু লারমার নেতৃত্বে ১৯৯৭ সালে সরকারের সাথে আপোষ চুক্তি ও ’৯৮ সালে আত্মসমর্পণের মাধ্যমে যখন জনগণের রক্তে গড়া আন্দোলনের সমাপ্তি ঘটায় তখনই জাতীয় প্রয়োজনে ইউপডিএফের আবির্ভাব ঘটে।

বক্তারা আরো বলেন, ‘২৪’র এর গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনের পরও পার্বত্য চট্টগ্রামে দমনমূলক পরিস্থিতির কোন পরিবর্তন হয়নি। সেনাশাসন আগের মতোই বহাল রয়েছে। পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের নিয়ন্ত্রণাধীন এলাকায় সেনাবাহিনীর ব্যাপক অভিযান, তল্লাশি, ঘর-বাড়ি ভাঙচুর ও হয়রানিসহ নানাভাবে অস্থিতিশীল পরিস্থিতি বজায় রেখেছে। যা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

বক্তারা অবিলম্বে পার্বত্য চট্টগ্রামে চলমান সেনা অভিযান বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার দাবি জানান।

একই সাথে তারা পার্বত্য চট্টগ্রামে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বেগবান করতে ইউপিডিএফের পতাকাতলে সমবেত হতে ছাত্র-যুবকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় কমিটির বার্তা ও লড়াই সংগ্রামে অবিচল থাকার প্রতিজ্ঞার শপথ পাঠ করেন সংগঠক বিজগ খীসা।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More