মাটিরাঙ্গায় ডিওয়াইএফ-এর ২ যুগ পূর্তি উপলক্ষে পোস্টারিং

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ১ এপ্রিল ২০২৬

‎গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ)-এর দুই যুগ পূর্তি উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় ব্যাপক পোস্টারিং ও ফেস্টুন টাঙানো হয়েছে।

‎উপজেলার বেলছড়ি, গোমতি, আমতলী, বর্ণাল ও তবলছড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যাত্রী ছাউনি, দোকানপাট ও গ্রামের গুরুত্বপূর্ণ স্থানে এসব পোস্টারিং ও ফেস্টুন টাঙানো হয়।


আজ বুধবার (১ এপ্রিল ২০২৬) সংগঠনটির নেতা-কর্মীরা মাটিরাঙ্গা উপজেলার অন্তর্গত বড় গ্রাম, ময়দাছড়া, হেডম্যান পাড়া, লাল কুমার পাড়া, সর্বসিদ্ধি পাড়া, টাকার মনি পাড়া, যুদ্ধ কুমার পাড়া, তাইফা, গুকল মুনি ক্যাম্পের পাশে, আর্দশ পাড়া, বামাগোমতি, খাদা পাড়া, রবি কার্বারী পাড়া, হরিধন মগ পাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টারিং করেন। একই সাথে সংগঠনের দুই যুগ পুর্তির সফলতা কামনা করে এবং জনগণকে শুভেচ্ছা বার্তা জানিয়ে ফেস্টুনও টাঙান নেতা-কর্মীরা। 

‎ডিওয়াইএফ-এর পোস্টারে উল্লেখিত শ্লোগান হলো- “জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে ব্যক্তি-গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে লিপ্ত গণশত্রুদের প্রতিরোধ করুন, লড়াই-সংগ্রাম এগিয়ে নিন।”

উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল সংগঠনটি প্রতিষ্ঠার দুই যুগ পূর্ণ হবে। এ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শাখায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে পোস্টারে উল্লেখ করা হয়েছে। 






This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More