যুবনেতা ধর্মশিং চাকমাকে হত্যার ঘটনায় রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক অবরোধ চলছে

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
জেএসএস(সন্তু)-এর সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি ধর্মশিং চাকমাকে গুলি করে হত্যার প্রতিবাদে রাঙামাটির কুদুকছড়িতে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধ চলছে।
আজ শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে কুদুকছড়ি উপর পাড়ায় (আবাসিক) জেএসএস(সন্তু)-এর একদল সশস্ত্র সন্ত্রাসী এই হত্যার ঘটনাটি সংঘটিত করে। এ ঘটনায় ধর্মশিং চাকমার দুই বোনও গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
উক্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে গণতান্ত্রিক যুব ফোরাম ও সহযোগী সংগঠনগুলো তাৎক্ষণিকভাবে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে অবরোধের ডাক দেয়। তারা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করছে।
অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
