রামগড়ে সেনাবাহিনীর অব্যাহত তৎপরতায় জনমনে উদ্বেগ বাড়ছে

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে চলতি মাসের শুরু থেকে সেনাবাহিনীর অব্যাহত তৎপরতায় স্থানীয় জনমনে উদ্বেগ বাড়ছে। অন্যান্য দিনের মতো আজও (১৭ আগস্ট) সেনাবাহিনী কয়েকটি স্থানে তৎপরতা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক ১০টার দিকে বাটনাতলি সেনাক্যাম্প থেকে ১৩ থেকে ১৪ জনের একটি সেনাদল রামগড়ের গুজাপাড়া কালী মন্দির এলাকায় যায়। পরে সেখান থেকে তারা মরাকইল্যঅ পাড়ার বাবু চাকমার দোকাানে গিয়ে অবস্থান নিয়েছে বলে সেখানকার স্থানীয়রা জানিয়েছেন।

অন্যদিকে, একই ক্যাম্পের আরেকটি দল ছোটবেলছড়ি পাড়া হয়ে গ্লোব বাগান এলাকায় গিয়ে অবস্থান নেয়ার খবর পাওয়া গেছে।

সেনাবাহিনীর এই অব্যাহত তৎপরতার ফলে স্থানীয় জনমনে উদ্বেগ বাড়ছে। তারা নিপীড়ন, হয়রানি ছাড়াও সেটলারদের দিয়ে ভূমি বেদখলের পরিকল্পরা রয়েছে কি-না তা নিয়ে আশঙ্কার মধ্যে রয়েছেন।

এলাকার একাধিক ব্যক্তি বলেন, কিছুদিন আগে গরুকাটা এলাকায় নিজের জ্বালানো আগুনে এক সেটলার বাঙালির গোয়ালঘর পুড়ে যাওয়ার ঘটনাকে সেটলাররা পাহাড়িদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালিয়েছিল। এটা ছিল পাহাড়িদের ওপর আক্রমণের একটা ষড়যন্ত্র। এছাড়া ইদানিং তারা প্রায় সময় মিছিল-সমাবেশ করে পাহাড়িদের বসতি জায়গাগুলো তাদের বলে দাবি তুলছে। ফলে সেনাবাহিনীর এমন অব্যাহত তৎপরতার কারণে এখানকার পাহাড়ি জনগণের মধ্যে উদ্বেগ ও নানা আশঙ্কা দেখা দিয়েছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More