লংগদুর হাড়িকাবা এলাকার জনগণকে সন্তু গ্রুপ কর্তৃক ভোটদানে বাধা দেয়ার অভিযোগ

0


লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার হাড়িকাবা এলাকার জনগণকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক  ভোট প্রদানে বাধা প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে ৭নং লংগদু ইউনিয়নের কাট্টলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে ভোট না দেয়ার অভিযোগ করে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা হাড়িকাবা এলাকার জনগণকে ভোটদানে বিরত থাকার নির্দেশ প্রদান করেছেন। বাধাদানকারী সন্ত্রাসীদের নেতৃত্বে রয়েছেন কমান্ডার দীপ্ত চাকমা ও হানিচ্যে চাকমা।

সন্ত্রাসীরা এটাও বলে দিয়েছে যে, ‘আপনাদের ভোট দেয়া হয়ে গেছে, আর ভোট দিতে হবে না’।

যেসব এলাকার ভোটারদের বাধা প্রদান করা হচ্ছে সেগুলো হলো- বড় হাড়িকাবা, মধ্য হাড়িকাবা, বামে হাড়িকাবা ও বড়াদাম।

এলাকাবাসী ভোটদানে বাধা প্রদানের ঘটনায় অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More