খাগড়াছড়ি ইউনিয়নে ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0


স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫

খাগড়াছড়ি সদর উপজেলাধীন ১নং খাগড়াছড়ি ইউনিয়নে ইউপিডিএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে আলোচনাসভা, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শপথ গ্রহণসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।

আজ ২৬ ডিসেম্বর, ২০২৫, শুক্রবার সকাল ৯টার সময় ইউপিডিএফের মহালছড়ি ইউনিট এই কর্মসূচির আয়োজন করে।

জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনে মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু করা হয়।

পতাকা উত্তোলনের পর অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা ও সন্মান প্রদর্শন করে অস্থায়ী শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এরপর “সুষ্ঠ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সেনা অভিযান বন্ধ কর” এই স্লোগানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিত্র চাকমা। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন অজয় চাকমা ও পবন চাকমা। সভা সঞ্চালনা করেন ইউপিডিএফ সংগঠক পূরণ চাকমা।

আলোচনা সভায় মিত্র চাকমা বলেন, শিশু থেকে হাঁটিহাঁটি পা পা করে সেই ১৯৯৮ সাল হতে আজ ২৭ বছরে পা দিয়েছে আমাদের প্রিয় পার্টি ইউপিডিএফ। শত শহীদের আত্মবলিদানে, শাসকগোষ্ঠীর সুনিপুণ ষড়যন্ত্রকে সাহসের সাথে মোকাবিলা করে পার্টি তার সুনির্দিষ্ট লক্ষ্যে অটুট রয়েছে। ভবিষ্যতে পার্টি জনগণকে সাথে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।  

তিনি ইউপিডিএফের পতাকাতলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার জন্য ছাত্র-যুব সমাজ ও জনগণেরি প্রতি আহ্বান জানান।


মিত্র চাকমা আরও বলেন, আমরা সবাই অবগত হয়েছি দেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। খাগড়াছড়ি ২৯৮নং আসনে জাতীয় দলের প্রার্থী সহ আরো কয়েকজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়পত্র সংগ্রহ করেছে। তিনি বিএনপি তথা ওয়াদুদ ভূঁইয়া বিষয়ে বলেন, আমরা সবাই জানি বিএনপির ওয়াদুদ ভূঁইয়া কেমন মানুষ। ২০০৩ সালে মহালছড়ির সাম্প্রদায়িক হামলার কথা আমরা ভুলে যাইনি।  ওয়াদুদ ভূঁইয়ার উপস্থিতিতে লেমুছড়ি, বদানালায় সেটলাররা পাহাড়িদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ করেছে। মাইসছড়িতে সাম্প্রদায়িক হামলা হয়েছে তারই ইন্ধনে। সুতরাং আমাদের বুঝতে হবে নির্বাচনে আমরা কাকে ভোট দেবো।

অপরদিকে, জামায়াতে ইসলাম, এনসিপিসহ অন্যান্য যেসব দল রয়েছে তারা চরম মৌলবাদের ধারক-বাহক। কাজেই, তথাকথিত এসব জাতীয় দলের দিকে না ঝুঁকে আমাদেরকে নিজেদের মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।  

তিনি পার্বত্য চট্টগ্রামে চলমান সেনাশাসন বন্ধ করে পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  

অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় কমিটির বার্তা পড়ে শোনার মিত্র চাকমা। এছাড়া লড়াই সংগ্রামে অবিচল থাকার প্রতিজ্ঞার শপথনামাও তিনি পাঠ করান।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More