পানছড়ির যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনীর অভিযান: চার যুবককে আটক, পরে মুক্তি

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের যুবনাশ্ব পাড়ায় সেনাবাহিনী অভিযান চালিয়েছে। এ সময় সেনারা গ্রামের চার যুবককে আটক করে হয়রানি করে। পরে তাদেরকে ছেড়ে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ৯টার সময় পানছড়ি সাবজোন থেকে ৩টি গাড়িতে করে ৩০-৩৫ জনের একদল সেনা সদস্য নীচের পুজগাং বাজার সড়ক হয়ে যুবনাশ্ব পাড়ায় হানা দেয়।

এরপর সেনারা গ্রামের চার যুবককে আটক করে এবং তাদেরকে সাথে নিয়ে পুরো গ্রাম ঘুরে বেড়ায়।

ভুক্তভোগী যুবকরা হলেন- ১. ইমন চাকমা(২৩), পিতা- রামদাস চাকমা, ২. দর্শন চাকমা (২০) পিতা- অজ্ঞাত, ৩, জুনিয়ন  চাকমা (১৭) পিতা- অনন্ত চাকমা ও ৪. পূর্ণজ্যোতি  চাকমা (১৯), পিতা- ভবতোষ চাকমা।

পরে সেনারা সেখানে একটি বাড়িতে তল্লাশি চালায়। তবে ওই বাড়ি থেকে অবৈধ কোন কিছুই তারা উদ্ধার করতে পারেনি। উল্লেখ্য, গত কয়েক মাসে সেনারা ঐ বাড়িটিতে বেশ কয়েক বার তল্লাশি চালিয়েছিলো এবং বিভিন্ন গৃহস্থালি জিনিসপত্রও লুটে নিয়েছিল।

অভিযান ও তল্লাশি চালানো শেষে চলে যাওয়ার সময় সেনারা আটককৃত চার যুবককে ছেড়ে দিয়ে যায় বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More