বর্মাছড়ি বাজারে সেনাবাহিনীর অবস্থান, জনমনে আতঙ্ক

বর্মাছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৫ মার্চ ২০২৬
কাউখালি ও লক্ষীছড়ি উপজেলা সীমান্ত এলাকা বর্মাছড়ি বাজারে সেনাবাহিনীর ২০ সদস্যের একটি দল অবস্থান নিয়েছে। এতে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) বিকাল ৩টার সময় লক্ষীছড়ি সেনা জোনের অধীন খিরাম আর্মি ক্যাম্প থেকে ক্যাপ্টেন আরিফের নেতৃত্বে ২০ সদস্যর সেনাদলটি দুটি পিকআপ ও জীপগাড়ি যোগে হাঁড়ি-পাতিলসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বর্মাছড়ি বাজারে এসে অবস্থান নেয়। তবে সেনারা কী কারণে সেখানে অবস্থান নিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, আগামী মাসেই পাহাড়িদের অন্যতম বৃহৎ সামাজিক উৎসব রয়েছে। এই উৎসবের প্রাক্কালে সেনাবাহিনীর এমন অবস্থানের ফলে জনমনে আতঙ্ক দেখা দিযেছে বলে জানা গেছে।
সেনারা হয়রানিমূলক কর্মকাণ্ড চালাতে পারে বলে স্থানীয় জনগণ আশঙ্কা করছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
