ভগবানটিলা ও বান্দরশিং পাড়া বিজিবি ক্যাম্পের আশে-পাশে অবস্থান করছে সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা!

0


মাটিরাঙ্গা (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্তের ভগবানটিলা ও বান্দরশিং পাড়া বিজিবি ক্যাম্পের আশে-পাশে জেএসএস (সন্তু)-এর সশস্ত্র সদস্যরা অবস্থান করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অপরদিকে সেনাবাহিনীর ৪০ থেকে ৫০ জন সদস্যও ভগবানটিলা বিজিবি ক্যাম্পে অবস্থান করছে বলে রাতে প্রাপ্ত খবরে জানা গেছে। 

স্থানীয়দের তথ্য অনুযায়ী সন্তু গ্রুপের ১০/১২ জনের একদল সশস্ত্র সদস্য ভগবানটিলা বিজিবি ক্যাম্পের ৫০০ গজ দূরেত্বে অবস্থান করছে। এছাড়া বান্দরশিং পাড়া বিজিবি ক্যাম্প ও আচালং ছড়া মাঝামাঝি স্থানে ১২ জন, পানি পয়েন্ট মো. মোনতাজ উদ্দিনের সেগুন বাগানে ১২ জন ও বগাপাড়া শেষ সীমানায় রাক্সাপুদি বাপ নামে এক ব্যক্তির বাড়িতে ১৮ জন অবস্থান করছে বলে জানা গেছে।

বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে ভ্রাতৃঘাতি সংঘাতে উস্কে দিতে নানা কূটকৌশল প্রয়োগ করছে। ইতোমধ্যে মাটিরাঙ্গা জোনের সেনারা সন্তু গ্রুপকে অন্তত ২ হাজার গুলি সরবরাহ করেছে বলে প্রকাশ পেয়েছে।

এদিকে, সেনাবাহিনী ও সন্তু গ্রুপের মধ্যে দহরম মহরম সম্পর্কের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়ে পড়ার কারণে চাপের মুখে পড়ে আজ (১২ মার্চ) সেনাবাহিনী ও বিজিবি কর্মকর্তারা সন্তু গ্রুপের সশস্ত্র লোকজনকে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলাফেরা করার পরামর্শ দিয়েছে বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More