মাজলঙে স্কুল ভেঙে দেয়ার প্রতিবাদে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা

0


সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

রাঙামাটির সাজেক ইউনিয়নের মাজলঙের এগোজ্যাছড়িতে (১৪ কিলো) স্কুল ভেঙে দেয়ার ঘটনায় ২৪ ঘন্টায় কোন সুষ্ঠু সমাধান না হওয়ার কারণে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ঘোষণা দিয়েছে এলাকাবাসী।

আজ সোমবার (১৫ ডিসেম্বর ২০২৫) বিকালে বিক্ষোভ প্রদর্শন শেষে তারা এ অবরোধের ঘোষণা দেন বলে জানা গেছে।

উল্লখ্য, গতকাল (১৪ ডিসেম্বর) দুপুরে সেনাবাহিনী ও বনবিভাগের লোকজন পুলিশসহ মাজলঙের এগোজ্যাছড়ি এলাকায় গিয়ে স্থানীয় জনগণের অর্থায়নে নির্মাণাধীন একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভেঙে দেয় ও ঢেউটিনসহ সরঞ্জামাদি নিয়ে যায়।

উক্ত ঘটনায় এলাকার জনগণ তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন ও সাজেক পর্যটন সড়ক অবরোধ করে। এরপর বিকালে তারা ২৪ ঘন্টার মধ্যে নিয়ে যাওয়া বিদ্যালয়ের সরঞ্জামাদি যথাস্থানে পৌঁছে দেওয়া ও বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আল্টিমেটাম দেয়। কিন্তু এই সময়ের মধ্যে কোন সুষ্ঠু সমাধান না হওয়ায় এলাকাবাসী এই অনির্দিষ্টকালের জন্য পর্যটন সড়ক অবরোধের ডাক দিয়েছে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটি, সাজেক কার্বারি এসোসিয়েশন, ভূমি রক্ষা কমিটি ও জুমিয়া কল্যাণ সমিতি এক যুক্ত বিবৃতিতে আজ (সোমবার) বিকাল ৫টা থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More