মাটিরাঙ্গার বর্ণাল ইউনিয়নে সেনাবাহিনীর তৎপরতা, আতঙ্কে এলাকাবাসী

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৩নং বর্ণাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড় গ্রাম ও ময়দা ছড়া এলাকায় সেনাবাহিনীর তৎপরতা বৃদ্ধির খবর পাওয়া গেছে।

‎আজ মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকাল ৯টার দিকে ওইসব এলাকায় সেনাবাহিনীর টহল ও অবস্থানের তথ্য জানান স্থানীয়রা।

‎স্থানীয়দের দেওয়া তথ্য মতে, মাটিরাঙ্গা সেনা জোন থেকে আনুমানিক ৭০ জন সেনা সদস্য সেখানে অবস্থান নিয়েছে। সেনাদের সাথে আনসার সদস্যও রয়েছে।

‎সেনাবাহিনীর টহল ও তৎপরতার ফলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

‎এই রিপোর্ট লেখা পর্যন্ত সেনা সদস্যরা পুরো এলাকায় টহল দিয়ে ময়দাছড়া দোকানে অবস্থান করেছে বলে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত দুইদিন আগেও একই এলাকায় সেনাবাহিনী তৎপরতা চালিয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More