মানিকছড়িতে ভাষা শহীদদের প্রতি পিসিপির শ্রদ্ধা নিবেদন

0


মানিকছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে খাগড়াছড়ির মানিকছড়িতে বায়ান্নর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), মানিকছড়ি উপজেলা শাখা।

আজ শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) ভোর ৬টায় মানিকছড়ি গিরিমৈত্রী সরকারি ডিগ্রী কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে পিসিপি’র নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় পিসিপি’র ঢাকা মহানগর শাখার দপ্তর সম্পাদক ও মানিকছড়ি উপজেলা সভাপতি আনু মারমা, নারী আত্মরক্ষা কমিটির আহ্বায়ক মিলি মারমা ও পিসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More