রাঙামাটিতে পহেল চাকমার সমর্থনে নির্বাচনী সভায় যেতে সন্তু গ্রুপের বাধা দেয়ার অভিযোগ

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬

জেএসএস সন্তু গ্রুপ রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়ন ও লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের বিভিন্ন গ্রামের লোকজনকে রাঙামাটি আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার সমর্থনে আয়োজিত নির্বাচনী প্রচার সভায় যেতে বাধা ও ব্রাশফায়ার করে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) জেএসএস সন্তু গ্রুপের কমান্ডার দীপ্ত চাকমার নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী সুবলং ইউনিয়নের চিলাক ডাক, হাজাছড়া, শুকরছড়ি, পানছড়ি মৌন আদাম, দিঘোলছড়ি, রূপবান, গুরুখেইয়ে, পেত্যেছড়ি, উত্তর-দক্ষিণ উকছড়ি, শিলছড়ি, হাজাছড়া তন্যাছড়ি এবং লংগদু উপজেলার লংগদু ইউনিয়নের উত্তর-দক্ষিণ বড়কলক, পাগলীছড়া, পেরাছড়া গ্রামের লোকজনকে স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার সমর্থনে আয়োজিত নির্বাচনী প্রচার সভায় যেতে বাধা প্রদান করছে।

সন্ত্রাসীরা লোকজনকে হুমকি দিয়ে বলছে, সভায় অংশগ্রহণ করতে গেলে বিকালে বাড়িতে ফিরতে পারবে না। এমনকি তারা ব্রাশফায়ার করে প্রাণনাশেরও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সন্তু গ্রুপের সন্ত্রাসীদের এমন হুমকিতে এলাকার জনগণ ক্ষোভ প্রকাশ করেছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে পহেল চাকমা ফুটবল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে জেএসএস সন্তু গ্রুপ পাহাড়িদের ধ্বংসকারী দল বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানকে সমর্থন দিয়ে জনগণকে নানাভাবে হুমকি দিচ্ছে ও বাধাগ্রস্ত করছে।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More