রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ফুটবল মার্কার সমর্থনে সাজেকে প্রচার মিছিল

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬
আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ফুটবল মার্কার সমর্থনে সাজেকে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টায় ‘বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনসাধারণ’ এর ব্যানারে এই প্রচার মিছিলের আয়োজন করা হয়।
বাঘাইহাটের দোপদা এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি উজোবাজার প্রদক্ষিণ করে। এতে এলাকার জনগণ ফুটবল হাতে মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় তারা ‘জুম্ম জনগণের মার্কা-ফুটবল, ন্যায়ের মার্কা ফুটবল, সাজেকের মার্কা ফুটবল’ ইত্যাদি শ্লোগান দেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
