রামগড়ে আবারো সেনাবাহিনীর টহল, জনমনে আতঙ্ক

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে রাত-বিরাতে অব্যাহত সেনা টহলে স্থানীয় জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, আজ মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) সকাল ১১টার সময় বাটনাতলী সেনাক্যাম্প থেকে দুইটি গাড়িতে করে সেনাবাহিনীর একদল সদস্য গুজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়ে মরাকল্যা পাড়ার দিকে টহল দিতে দেখা গেছে। এছাড়া গতকাল গভীর রাতেও সেনাবাহিনীর একটি দল সুদুরখীল বাজার হয়ে মরাকল্যা এলাকায় টহল দিয়ে কালাপানি গ্রামে অবস্থান করার পর আজ ভোর বেলায় নতুন বাজার হয়ে বাটনাতলী ক্যাম্পে চলে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অপরদিকে, গত ১ মার্চ থেকে গুজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করা সেনা দলটি এখনো সেখানে রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

রাত-বিরাতে অব্যাহত সেনা টহলে স্থানীয়রা আতঙ্কের মধ্যে রয়েছেনে বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More