রামগড়ে সেটলার বাঙালি কর্তৃক এক ব্যক্তিকে অপহরণ

রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
খাগড়াছড়ির রামগড়ে সুইবাঅং মারমা (৪৭) নামে এক ব্যক্তিকে সেটলার বাঙালিরা অপহরণ করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে সুইবাঅং মারমাসহ চার জন পাহাড়ি লালছড়ি এলাকায় গেলে একদল সেটলার বাঙালি তাদের দিকে এগিয়ে আসে। এক পর্যায়ে সেটলাররা তাদেরকে ধাওয়া করে। এ সময় তিন জন সেখান থেকে সরে আসতে পারলেও সুইবাঅং মারমাকে সেটলাররা ধরে ফেলতে সক্ষম হয় ও তাকে মারধর করে।
সেটলাররা তাকে লালছড়ি বাঙালি পাড়ায় নিয়ে যায় এবং পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।
ভুক্তভোগী সুইবাঅং মারমার পিতার নাম রেদাঅং মারমা বলে জানা গেছে।
সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, সেটলাররা তাকে মারধর করার পর বিজিবি’র হাতে তুলে দিয়েছে।
এ ঘটনায় এলাকায় পাহাড়িদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
