রামগড়ে সেনাবাহিনীর টহল ও অবস্থান, নানা জিজ্ঞাসাবাদের অভিযোগ

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১ মার্চ ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর টহল ও অবস্থানের খবর পাওয়া গেছে। টহলকালে সেনা সদস্যরা লোকজনের কাছ থেকে নানা জিজ্ঞাসাবাদ করছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টার সময় বাটনাতলী আর্মি ক্যাম্প থেকে তিনটি গাড়িতে করে একদল সেনা সদস্য গুজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে যায়। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর তারা আচলং পাড়ায় চলে যায়। সেখানে গিয়ে সেনারা স্থানীয় লোকজনের কাছ থেকে “ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে, ইউপিডিএফ কাউকে দলে ভর্তি হতে বলেছে কিনা” ইত্যাদি জিজ্ঞাসাবাদ করে এবং কোন খবর পেলে তাদেরকে তথ্য দিতে বলে। এ সময় তারা একটি ফোন নাম্বারও দেয়। সেনারা সেখানে ৩/৪ দিন অবস্থান করবে বলে লোকজনকে জানায়।  

তবে পরে সেখান থেকে সেনা সদস্যরা আবার গুজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনা সদস্যরা সেখানে অবস্থান করছিল।

এর আগে গতকাল (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত একই ক্যাম্পের একদল সেনা সদস্য গুজাপাড়া হয়ে সুদিরখীল বাজার এলাকায় টহল দেয় বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More