লংগদুর কাট্টলীতে সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ইউপিডিএফ সদস্যের বাড়ি ঘেরাও!

0


লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

বুধবার, ২৫ মার্চ ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য সরল চাকমার বাড়ি ঘেরাও করে পরিবারের লোকজনকে হুমকি ও হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার সময় দীপ্ত চাকমা ও হানিচ্যে চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের ১০-১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ইউপিডিএফ সদস্য সরল চাকমার বাড়িতে হানা দেয় ও তল্লাশি চালায়। এ সময় সরল চাকমাকে না পেয়ে সন্ত্রাসীরা তার পরিবারের লোকজনকে হুমকিমূলক নানা কথাবার্তা বলে হয়রানি করে।

পরে সন্ত্রাসীরা রাধামন বাজার হয়ে পাগলিছড়া গ্রাামের দিকে চলে যায় বলে স্থানীয়রা জানান।

সন্তু গ্রুপের এই বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সংঘাতমূলক কর্মকাণ্ড পরিহার করে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্তু গ্রুপের প্রতি আহ্বান জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More