লংগদুর কাট্টলীতে সেনা অপারেশন: এক ব্যক্তি মারধরের শিকার

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
রাঙামাটি জেলার লংগদু উপজেলাধীন কাট্টলী এলাকায় সেনাবাহিনীর সদস্যরা অপারেশন চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে এক ব্যক্তি মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে মাইনী জোনের অধীন বামে লংগদু সাবজোনের অধিনায়ক ক্যাপ্টেন আশিকের নেতৃত্বে আনুমানিক ৩৫ জনের একটি সেনা দল একটি ইঞ্জিনচালিত বোটে বড় কাট্টলীতে যায়। এ সময় তারা শিব্রত চাকমা নামে এক ব্যক্তিকে মারধর করে এবং অপর তিন গ্রামবাসীকে ধরে নিয়ে যায়। এরা হলেন- শান্তি লাল চাকমা (সুমনা বাপ), দীলিপ কুমার চাকমা ও পুলিশ কুমার চাকমা।
কি কারণে তাদের দু’জনকে ধরে নেয়া হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদেরকে গ্রামে অবস্থিত নেটের দোকান থেকে ছেড়ে দেয়া হয়।
এর আগে সেনারা পূণ্যধন চুক নামক স্থানেও অবস্থান নেয়, যেখান থেকে জেএসএস সন্তু গ্রুপের অবস্থান কেবল এক মাইল দূরে। তারা কুকিছড়া ও পাগলী ছড়ায় থাকে। তবে সেনারা সেদিকে পা বাড়ায়নি।
বিকেল পৌনে ৩টার দিকে সেনারা তাদের ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
