লংগদুর ছোট কাট্টলীতে সন্তু গ্রুপ কর্তৃক এক নারীকে মারধরের অভিযোগ!

0
প্রতীকী ছবি


লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৮ মার্চ ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার ছোট কাট্টলীতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা এক নারীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মারধরের শিকার নারীর নাম চম্পা দেবী চাকমা, পিতা- মৃত লাল মোহন চাকমা, ২নং ওয়ার্ড, ৭নং লংগদু ইউনিয়ন।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (৯ মার্চ ২০২৬) সকালে সন্তু গ্রুপের একদল সন্ত্রাসী লংগদু উপজেলার ছোট কাট্টলীতে খানার অর্ডার দেয়। এরপর বিকালে তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে এবং আমবাগান নামক মৌনে (পাহাড়ে) আগুন ধরিয়ে দেয়।

পরে সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য পুলক চাকমার স্ত্রী ও তার ছেলের মোবাইল কেড়ে নেয়। এ সময় পুলক চাকমার বোন চম্পা দেবী চাকমা’র কাছ থেকেও সন্ত্রাসীরা মোবাইল খোঁজে। তিনি “মোবাইল নাই” বললে তারা তাকে মারধর করে। এতে তার বড় ভাই সুর্য‍্য কুমার চাকমা এগিয়ে গেলে “তাকে (চম্পা দেবীকে) মোবাইল ব্যবহারের প্রমাণ পাওয়া গেলে প্রাণে মেরে ফেলা হবে’- এমন হুমকি প্রদান করে বলে জানা গেছে।

সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের এমন অমানবিক কর্মকাণ্ডে স্থানীয় এলাকার জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধের জন্য সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More