লংগদুর ভাইবোনছড়ায় এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

0


লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার ৭নং ইউনিয়নের ভাইবোন ছড়া গ্রামে সেনাবাহিনী এক ব্যক্তির বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

তল্লাশির শিকার হওয়া ব্যক্তির নাম প্রতিভা রঞ্জন চাকমা (৬৫), পিতা- জামান্যা চাকমা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩টার সময় বামে লংগদু সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. রায়হান-এর নেতৃত্বে একদল সেনা সদস্য ভাইবোনছড়া গ্রামে হানা দিয়ে প্রতিভা রঞ্জন চাকমার বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনারা বাড়ির কাপড়-চোপড় তছনছ করে দেয় বলে ভুক্তভোগী পরিবারের লোকজন জানিয়েছেন।

তবে তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More