গুইমারায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

0


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ৫ জুন ২০২৬

“বন-জঙ্গল ধ্বংস নয়, আসুন প্রাকৃতিক বনাঞ্চল, প্রকৃতি ও পরিবেশ করি” শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুইমারায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শুক্রবার (৫ জুন ২০২৬) ‘পরিবেশ রক্ষার্থে সচেতন গুইমারা এলাকাবাসী’-এর ব্যানারে আযোজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে এলাকা জনসাধারণ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা ও সদস্য সুইচিং মারমা।

গুইমারার হাজাছড়া মুখ থেকে পিলাক খালের পাড় পর্যন্ত প্রায় ২০০টি গর্জন গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এলাকার কার্বারি।

এলাকাবাসী এই বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে বলেছেন, বন-জঙ্গল উজাড় হওয়ার কারণে পরিবেশের ওপর খারাপ প্রভাব পড়ায় প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রতি বছর শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয়। তাই বন ও বনের গাছ-পালা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। 



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More