পানছড়িতে এক ব্যক্তিকে অপহরণের অভিযোগ জেএসএস সন্তু গ্রুপের বিরুদ্ধে

পানছড়ি (খাগড়াছড়ি), সিএইচটি নিউজ
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের হলধর পাড়া থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা এক ব্যক্তিকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে এ অপহরণ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।
অপহৃত ব্যক্তির নাম পঙ্কজয় চাকমা (সুভাগ্য), বয়স: ৪৩, পিতা: মৃত শান্তি ময় চাকমা, গ্রাম: হলধর পাড়া, ২নং ওয়ার্ড, পানছড়ি সদর ইউনিয়ন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১১টার সময় সন্তু গ্রুপের সশস্ত্র কমান্ডার পাভেল চাকমার নেতৃত্বে একদল সন্ত্রাসী হলধর পাড়ায় হানা দিয়ে সাধারণ গ্রামবাসী পঙ্কজয় চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।
রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত তাকে মুক্তি দেওয়ার খবর পাওয়া যায়নি।
পঙ্কজয় চাকমাকে অপহরণের কারণ জানা যায়নি। তবে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে দীর্ঘদিন ধরে পানছড়ির সীমান্ত এলাকায় অবস্থান করে প্রায়ই খুন, অপহরণ, চাঁদাবাজিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে সাধারণ জনগণও রেহাাই পাচ্ছে না।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
