পানছড়ির মরাটিলা এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্যের অবস্থান, জনমনে আতঙ্ক

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা এলাকায় বিপুল সংখ্যক সেনা সদস্য অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, আজ সোমবার (১১ মে ২০২৬) সকাল ৮:০০ টায় পানছড়ি সাবজোন থেকে ৬টি গাড়িযোগে ৬০-৬৫ জনের একদল সেনা সদস্য মরাটিলা এলাকায় গিয়ে মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেয়। পরে সেখান থেকে ৩০-৩৫ জন সেনা সদস্য পায়ে হেঁটে প্রফুল্ল পাড়ায় যায়।

বর্তমানে সেনা সদস্যরা দুই দলে বিভেক্ত হয়ে মরাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রফুল্ল পাড়ায় অবস্থান করছে। সেনাদের সাথে ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বিকাশ ত্রিপুরা-সহ ২ জন রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, সেনাবাহিনীর অবস্থানের কারণে জনগণের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ লোকজনের স্বাভাবিক জীবন-যাত্রায় ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ে অবস্থানের কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রেও বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে এবং নারীরাও একা একা কাজে যেতে ভয় পাচ্ছেন বলে তারা জানান।

অন্যদিকে, লোগাং ইউনিয়নের চিকনচান পাড়া ও চেঙ্গী ইউনিয়নের জগপাড়ার সমিতি আমবানে অবস্থান করা সেনা সদস্যদের বিরুদ্ধেও বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া যাচ্ছে। অপরিচিত কাউকে দেখলে তারা বিভিন্ন জিজ্ঞাসাবাদ করে হয়রানি করছে এবং রাতে বিরাতে ঘোরাফেরা করে আতঙ্ক ছড়াচ্ছে, যার কারণে জনগণের স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More