বাঘাইছড়ির জারুলছড়ি উচ্চ বিদ্যালয়ে বিপুল সংখ্যক সেনা সদস্যের অবস্থান

0


বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জারুলছড়ি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে বিপুল সংখ্যক সেনা সদস্য অবস্থান নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টার সময় বাঘাইহাট জোন থেকে ১১টি পিক-আপে করে চাউলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে বিপুল সংখ্যক সেনা সদস্য প্রথমে বঙ্গলতলীর নুয়ো দোকান ও জারুলছড়ি বনবিহারের আশে-পাশে গিয়ে অবস্থান নেয়। তবে তারা অপ্রীতিকর কোন কিছু করেনি।

বর্তমানে সেনারা জারুলছড়ি বেসরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

সেনারা আশে-পাশের এলাকায় অপারেশন চালাতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।  



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More