মাটিরাঙ্গায় গণতান্ত্রিক যুব ফোরামের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

‎খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়ন এলাকায় গণতান্ত্রিক যুব ফোরামের উদ্যোগে সংগঠনের ২ যুগ পূর্তিকে সামনে রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।

‎আজ শুক্রবার (১৩ মার্চ ২০২৬) দুপুর ১২টার দিকে উপজেলার ৩নং বর্ণাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বড়গ্রাম এলাকায় তারা এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

‎এ সময় সংগঠনের নেতা-কর্মী, সমর্থক ও এলাকার যুবকরা মিলে স্বেচ্ছাশ্রমে স্থানীয় ভক্তিধাম আশ্রম ও রাধা-কৃষ্ণ মন্দির প্রাঙ্গণ ও আশে-পাশে পরিষ্কার করে দেন।



উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল গণতান্ত্রিক যুব ফোরাম প্রতিষ্ঠার ২ যুগ পূর্ণ হবে। এ লক্ষ্যে উক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানিয়েছেন সংগঠনটির স্থানীয় নেতা-কর্মীরা।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More