রাঙামাটির স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার সমর্থনে কাউখালীতে নির্বাচনী প্রচারণা

0


কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ

মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনের একমাত্র স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার ফুটবল মার্কার সমর্থনে কাউখালীতে প্রচার মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৫টায় কাউখালী সদরের কচুখালী থেকে প্রচার মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর, কাশখালী সিএনজি স্টেশন ঘুরে পুনরায় কচুখালীতে এসে শেষ হয়।  এ সময় পাহাড়ি-বাঙালি সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে পহেল চাকমার ফুটবল প্রতীকের লিফলেট বিতরণ করা হয়।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More