রামগড়ে সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত

0


রামগড় প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৪ মার্চ ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে গত ১ মার্চ থেকে শুরু হওয়া সেনাবাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আজ বুধবার (৪ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টার সময় গুজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করা সেনাদের মধ্য থেকে একটি দল গাড়িযোগে মরাকইল্য পাড়া হয়ে আচলং পাড়ায় গিয়ে অবস্থান নিয়েছে।

এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত সেনা দলটি আচলং পাড়ায় অবস্থান করছিল বলে সেখানকার স্থানীয়রা জানান।

অপরদিকে, গতকাল(মঙ্গলবার) দিবাগত গভীর রাতেও একটি সেনা দল সুদুরখীল বাজার হয়ে কালাপানি নতুন বাজার এলাকায় টহল দেয় বলে জানা গেছে।

দিনে-রাতে সেনাবাহিনীর এমন তৎপরতায় এলাকার জনমনে নানা উদ্বেগ ও আশঙ্কা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More