লংগদুর ভাইবোনছড়ায় এক ব্যক্তিকে সেনাবাহিনীর নির্যাতন

0
 প্রতীকী ছবি

লংগদু প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটির লংগদু উপজেলার ভাইবোনছড়া গ্রামে এক ব্যক্তি সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়েছেন। গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) রাতে এ ঘটনাটি ঘটে।

নির্যাতনের শিকার ব্যক্তির নাম মিলন চাকমা (৪৮), পিতা- ত্রিদিব চাকমা।

স্থানীয় গ্রামবাসীদের সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টার সময় বামে লংগদু সেনা ক্যাম্প থেকে একদল সেনা সদস্য ভাইবোনছড়া গ্রামে হানা দেয়। এ সময় সেনারা গ্রামের বাসিন্দা মিলন চাকমাকে ধরে তার ওপর শারীরিক নির্যাতন চালায়।

সেনারা প্রায় ঘন্টাখানিক সেখানে অবস্থান করার পর চলে যাওয়ার সময় মিলন চাকমাকে আটক করে কিছুদূর নিয়ে ‌‌‌‘ইউপিডিএফের লোকজন আসলে খবর দেয়ার’ শর্তে ছেড়ে দেয়। এরপর সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায়।

রাতের আঁধারে সেনাবাহিনীর এমন অমানবিক কর্মকাণ্ডের ফলে গ্রামবাসীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More