সরকারের ‘পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি’ গঠন নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে ইউপিডিএফ

0

‘অপারেশন উত্তরণ’ প্রত্যাহার ও পাহাড়ে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির গণদাবি উপেক্ষিত, নিরাপত্তা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও আমলা নির্ভর কর্মকৌশল ব্যর্থ হতে বাধ্য

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গত ১০ সেপ্টেম্বর ২০২৬ রাতে প্রজ্ঞাপন জারি করে নবগঠিত বিএনপি সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমস্যা নিরসনে উচ্চ ক্ষমতাসম্পন্ন তিনটি কমিটি গঠন করায় এ উদ্যোগের প্রতি সতর্ক প্রতিক্রিয়া জানিয়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটি ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা সংবাদ মাধ্যমে এক বিবৃতি দিয়েছেন।

আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সংবাদ মাধ্যমে প্রদত্ত বিবৃতিতে ইউপিডিএফ নেতা বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামের মত জাতীয় ও আন্তর্জাতিকভাবে চিহ্নিত ও স্বীকৃত ‘রাজনৈতিক সমস্যাকে’ দেশের সাধারণ আইন-শৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে চিহ্নিত করেছে বলে সমালোচনা করেছেন এবং বলেছেন সরকার রাজনৈতিক প্রক্রিয়ার চাইতে মাত্রাতিরিক্ত নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দিতে চাইছে।

‘অপারেশন উত্তরণ’, ‘১১ দফা নির্দেশনা’ প্রত্যাহারপূর্বক পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার পাহাড়-সমতলের দীর্ঘদিনের গণদাবি উপেক্ষিত হয়েছে মন্তব্য করে বিবৃতিতে ইউপিডিএফ নেতা স্পষ্ট বলেছেন, সরকারের গঠিত কমিটিসমূহে পাহাড়িদের প্রথাগত নেতা (রাজা-হেডম্যান-কার্বারি) বাদ দিয়ে সরকারের মনোনীত জেলা পরিষদ-আঞ্চলিক পরিষদের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী ও আমলাদের অত্যধিক নির্ভর করা হয়েছে এবং এ ধরনের উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য।

সেনা-সেটলার প্রত্যাহারের সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা না দিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা পদদলিত করে “সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদ দমন”-এর নামে আশির দশকের ফৌজি শাসকদের মত বলপ্রয়োগের নীতি গ্রহণ করা হলে, তাতে দীর্ঘমেয়াদে পাহাড়ে অস্থিরতা বাড়বে এবং পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দেবে, জাতিগত দূরত্ব বাড়াবে বলে তিনি বিবৃতিতে আশঙ্কা ব্যক্ত করেছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More