সিন্দুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক চার ইউপিডিএফ সদস্যকে আটক

স্থানীয় প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১ জুন ২০২৬
খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের পক্ষীমুড়ো এলাকার মনো মহাজন পাড়া থেকে সেনাবাহিনী চার ইউপিডিএফ সদস্যকে আটক করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। আটককৃতদের মধ্যে একজন সাবেক ইউপিডিএফ সদস্যও রয়েছেন।
আজ সোমবার (১ জুন ২০২৬) ভোরের দিকে এ আটকের ঘটনাটি ঘটে।
আটককৃতরা হলেন-
১। চিংখিউ মারমা(৪০), পিতা: মৃত মোম্রাচাই মার্মা, গ্রাম: যাদুগানালা, ৩নং ওয়ার্ড, ক্যায়াংঘাট ইউনিয়ন, মহালছড়ি, খাগড়াছড়ি।
২. বাবুল চাকমা (২৭), পিতা- অলঙ চাকমা, গ্রাম- বাদীগুলো পাড়া, ৩নং ওয়ার্ড, মাইসছড়ি ইউপি, মহালছড়ি, খাগড়াছড়ি।
৩. চুন্দি লাল চাকমা (৪৭), পিতা: মৃত কামিনী মোহন চাকমা, গ্রাম: গঙ্গামাছড়া, ৪নং ওয়ার্ড, মাইসছড়ি ইউপি, মহালছড়ি, খাগড়াছড়ি।
৪. রুহেন্দু চাকমা (৪০), পিতা: সুমতি রঞ্জন চাকমা, গ্রাম: মনো মহাজন পাড়া, ৩নং ওয়ার্ড, সিন্দুকছড়ি ইউপি, গুইমারা, খাগড়াছড়ি। তিনি সাবেক ইউপিডিএফ সদস্য।
জানা যায়, আজ ভোরের দিকে (রাত ২:৩০টা) মহালছড়ি সেনাজোনের অধীন ধুমনিঘাট ক্যাম্পের কমান্ডার মো. হারুণ ও ক্যাম্পের গোয়েন্দা কর্মকর্তা মো. জিয়া-এর নেতৃত্বে একদল সেনা সদস্য সিন্দুকছড়ির পক্ষীমুড়ো এলাকার মনো মহাজন পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা সেখানে ইউপিডিএফ সদস্যদের অবস্থান করা একটি বাড়ি ঘেরাও করে। পরে বাড়িটি তল্লাশি চালিয়ে সেনারা সেখান থেকে ইউপিডিএফ সদস্য চিংখিউ মারমা, বাবুল চাকমা ও চুন্দিলাল চাকমাকে এবং পার্শ্ববর্তী নিজ বাড়ি থেকে সাবেক ইউপিডিএফ সদস্য রুহেন্দু চাকমাকে আটক করে নিয়ে যায়।
এ ঘটনায় মিটন চাকমা (পত্তম) নামে একজন ঠ্যাঙাড়ে দুর্বৃত্ত সেনাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে বলে জানা গেছে।
আটককৃতদের বর্তমানে ধুমনিঘাট ক্যাম্পে রাখা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
