খাগড়াছড়িতে পাগল সেজে এক পাহাড়ি নারী শিক্ষার্থীকে ‘ব্যাড টাচ’র অভিযোগ

0
 অভিযুক্ত ব্যক্তি। ছবিটি ভুক্তভোগী শিক্ষার্থীর ফেসবুক থেকে সংগৃহিত।


খাগড়াছড়ি, সিএইচটি নিউজ

রবিবার, ২৮ জুন ২০২৬

খাগড়াছড়িতে পাগল সেজে থাকা এক ব্যক্তির (বাঙালি) বিরুদ্ধে “ব্যাড টাচ”-এর অভিযোগ করেছেন খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এক পাহাড়ি নারী শিক্ষার্থী।

আজ রবিবার (২৮ জুন ২০২৬) খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কোয়াারে ঘটা এ ঘটনা নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

এতে তিনি নিজেকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এইচএসসি পরীক্ষার্থী উল্লেখ করে বলেন, “আজকে তাদের বিদায় অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে ফেরার পথে পাগল সেজে থাকা ব্যক্তি তাকে ‘ব্যাড টাচ’ করে। তিনি তাকে ধরে মারতে উদ্যত হলে ওই ব্যক্তি পাগলের মতো আচরণ করতে থাকে। ফলে তিনি সত্যি পাগল মনে করে তার ওপর আর হাত তুলেননি। কিন্তু কিছুক্ষণের মধ্যে তার ভুল ভাঙে এবং বুঝতে পারেন লোকটি আসলে পাগল নয়, পাগল সেজে রয়েছে।

এরপর তার কয়েকজন বন্ধু মিলে ওই লোকটিকে তারা পিটুনি দিতে থাকলে এ সময় সে তাকে (শিক্ষার্থীকে) উদ্দেশ্য করে ‘তুমি আমার মায়ের মতো’- এমন কথা বলতে থাকে। এতে শিক্ষার্থীর কাছে আরো স্পষ্ট হয় যে, ওই লোকটি আসলে পাগল নয়। সত্যিকার পাগল হলে সে এ ধরনের কথা বলতো না।

ফেসবুক পোস্টে ভুক্তভোগী শিক্ষার্থী বিস্ময় প্রকাশ করে বলেন, ওই লোকটি যখন তাকে ‘ব্যাড টাচ’ করছিলো তখন সেখানে অনেক মানুষ উপস্থিত ছিল। কিন্তু কেউ এগিয়ে আসেনি। সবাই হা করে তাকিয়ে ছিল। সবাই বলছিল, “লোকটা পাগল, ছেড়ে দেন।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘লোকটি পাগল নয়, পাগল সেজে মেয়েদের “ব্যাড টাচ’ করে।

এ সময় পাশে দাঁড়ানোর জন্য তিনি তার বন্ধুদের ধন্যবাদ জানান।

* প্রতিবেদনের তথ্য ও ছবি ভুক্তভোগী শিক্ষার্থীর ফেসবুক পোস্ট থেকে সংগৃহিত।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More