মাটিরাঙ্গায় নিজ বাড়ি থেকে এক ব্যক্তিকে আটক করে নিয়ে গেছে সেনাবাহিনী!

0


মাটিরাঙ্গা প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার মাটিরাঙ্গা ইউনিয়নের ধামাই পাড়া থেকে সিন্দুকছড়ি জোানের সেনাবাহিনীর সদস্যরা এক ব্যক্তিকে নিজ বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১:০০টার সময় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আটক ব্যক্তির নাম ছবি রঞ্জন ত্রিপুরা (৩৮), পিতা- নগেন্দ্র ত্রিপুরা, গ্রাম: ধামাই পাড়া, মাটিরাঙ্গা ইউনিয়ন, মাটিরাঙ্গা উপজেলা খাগড়াছড়ি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (রবিবার) রাতে সিন্দুকছড়ি জোনের একদল সেনা সদস্য ৬ জন মুখোশ দুর্বৃত্তকে সাথে নিয়ে মাটিরাঙ্গার ধামাই পাড়া এলাকায় প্রবেশ করে। এরপর রাতভর তারা জঙ্গলের ভিতর লুকিয়ে থাকে।

এরপর দুপুর ১:০০টার সময় সেনাবাহিনী ও মুখোশ সদস্যরা জঙ্গল থেকে পাড়ায় বের হয়ে নিজ বাড়ি থেকে ছবি রঞ্জন ত্রিপুরাকে আটক করে নিয়ে গেছে।

তাঁকে আটকের বিস্তারিত কারণ জানা যায়নি।

এ আটকের ঘটনায় স্থানীয়রা উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More