খাগড়াছড়িতে ভোটগ্রহণ চলছে

0
খাগড়াছড়ি সদর উপজেলার  একটি ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোটার নম্বর সংগ্রহ করছেন। ছবি: প্রতিনিধি


খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও ভোটগ্রহণ চলছে। সকাল সাড়ে ৭টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। 

খাগড়াছড়ি আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে গতকাল রাতে হারিকন প্রতীকের প্র্রার্থী প্রশাসনের পক্ষপাতের অভিযোগ তুলে নিজেই ফেসবুক লাইভে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর এখনো পর্যন্ত বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে মহালছড়ি ও দীঘিনালায় কিছু অনিয়মের খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যে মহালছড়ি উপজেলার মুবাছড়ি ইউনিয়নের কেন্দ্রগুলোকে ফুটবল মার্কা সমর্থনকারী জেএসএস(সংস্কার) কর্তৃক ঘোড়া মার্কার কোন এজেন্টকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অপরদিকে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের মিলপুর কেন্দ্র থেকে ঘোড়া মার্কার এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এদিকে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা কোন ষড়যন্ত্র করা না হলে বিজয়ের প্রত্যাশা করছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More