জেএসএস সন্তু গ্রুপের সন্ত্রাসী কর্তৃক ১৯ গ্রামবাসীর মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ!

0


রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের তৈমিদুং এলাকার পুটিছড়ি গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ১৯ গ্রামবাসীর মোবাইল ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮টার সময়  জেএসএস সন্তু গ্রুপের ৩০-৩৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল কুদুকছড়ি ইউনিয়নের বামে তৈমিদুং এলাকার পুটিছড়ি গ্রামে হানা দেয়। এসময় সন্ত্রাসীরা কোন কারণ ছাড়া গ্রামের ১৯ জনের কাছ থেকে অস্ত্রের মুখে জোরপূর্বক মোবাইল ছিনিয়ে নিয়ে যায় বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, জেএসএসের উক্ত সশস্ত্র দলটি রাতের কোন এক সময় সাপছড়ি ইউনিয়নের নাড়াইছড়ি, বোধিপুর হয়ে তৈমিদুং এলাকায় প্রবেশ করে ওঁৎ পেতে থাকে। তারা আমছড়ি এলাকা থেকে এসেছে বলে স্থানীয়রা ধারণা করছেন।

পরে সকাল সাড়ে ৮টার দিকে সন্ত্রাসীরা পুটিছড়ি গ্রামে হানা দিয়ে ১৯ গ্রামবাসীর কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার পর একই ইউনিয়নের নারানছড়া-দীঘলছড়িতে যায়।

সেখানে যাওয়ার পর সন্ত্রাসীরা দীঘলছড়ি গ্রামের কান্যারাম, কালিগর ও গাদছড়া গ্রামের জ্ঞান চাকমার কাছ থেকে জোর করে ৩টি ইঞ্জিনচালিতে বোট নিয়ে বন্দুকভাঙ্গা ইউনিয়নের মুবাছড়ি গ্রামের দিকে চলে যায়।

সন্ত্রাসীরা যাদের মোবাইল ছিনিয়ে নিয়েছে তারা হলেন- ১:বিকাশন চাকমা (৩৫), পিতা- সনামনি চাকমা, ২: বাসনা চাকমা(২৫), পিতা-শান্তি রন্জন চাকমা, ৩: অনিল চন্দ্র কার্বারী (৫৮), পিতা- বিরাজ কার্বারী, ৪. সাধন মানেক চাকমা(৪৫), পিতা- বৃক্ষ মনি চাকমা, ৫. ধর্ম চান চাকমা (৪৫), পিতা- রমনী কুমার, ৬. রজনী কুমার চাকমা (৫০), ৭. মিনা চাকমা(৩৫), ৮. সুমতি চাকমা(৪৬), ৯. মেঘবর্ণ চাকমা (৪৬), পিতা- পুতুল চন্দ্র চাকমা, ১০. বাবু রাম চাকমা (৩৫), পিতা-সনাক্য মনি চাকমা, ১১. মায়া ধন চাকমা (৪০), পিতা- আদি চন্দ্র চাকমা, ১২ দিলিপ চাকমা(৩৫), পিতা- অনিল চাকমা, ১৩. রিকন চাকমা(৪০), পিতা- শুদ্ধ ধন চাকমা,  ১৪. রাবিক্য চাকমা(১৮), পিতা- অটল চাকমা, ১৫. কান্যাবি চাকমা (৪২), ১৬. চিন্তা মুনি চাকমা (৪৭), পিতা- বিরেন্দ্র চাকমা, ১৮. সাধন চন্দ্র চাকমা(৪২), পিতা বিজয় সিং চাকমা, ১৯. সাধন মঙ্গল চাকমা(৫২), পিতা- বান্যা চাকমা। তারা সবাই পুটিছড়ি গ্রামের বাসিন্দা।

জেএসএস(সন্তু)-এর মতো একটি দলের সশস্ত্র লোকজন কর্তৃক অহেতুক সাধারণ গ্রামবাসীদের মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে মোবাইলগুলো ফিরিয়ে দিতে জেএসএস’র উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More