ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের সাথে নিয়ে সাজেকের বিভিন্ন স্থানে সেনাবাহিনীর তৎপরতা!

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৮ নভেম্বর ২০২৬
রাঙামাটির সাজেকের বিভিন্ন স্থানে ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের সাথে নিয়ে সেনাবাহিনী তৎপরতা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) ভোররাত ৩টার দিকে বাঘাইহাট সেনা জোন থেকে তিনটি জীপ গাড়িতে করে ৪০-৫০ জনের একদল সেনা সদস্য কয়েকজন ঠ্যাঙাড়ে সন্ত্রাসীকে সাথে নিয়ে বাঘাইহাট বাবাইবাছড়া, গঙ্গারাম রেতকাবা ও বাঘাইহাট সীমান্তবর্তী শুকনোছড়া এলাকায় তৎপরতা চলিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।
সেনাদের সাথে যাওয়া জেকশন চাকমা নামে এক ঠ্যাঙাড়ে সদস্য বাইবাছড়া গ্রামের এক মুরুব্বীদে দম্ভ করে বলেন, “আমরা তিন দল একত্র হয়েছি, সাথে সেনাবাহিনীও রয়েছে। ইউপিডিএফ কী আমাদের সাথে পারবে?”
তার এমন কথায় স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এলাকার এক মুরুব্বী বলেন, যে সেনাবাহিনী জনগণের ওপর জুলুম-নিপীড়ন চালাচ্ছে, সেই সেনাবাহিনীকেই তারা আপন ভাবছে। এর চেয়ে নিকৃষ্ট কাজ আর কী হতে পারে?
আরেকজন বলেন, “সেনাবাহিনী কথিত সন্ত্রাসী খোঁজে প্রতিনিয়ত জনগণের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে, অথচ তাদের সাথেই সন্ত্রাসীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে। তাহলে সেনাবাহিনীর এটা কেমন “সন্ত্রাস দমনের” কাজ?”
অপরদিকে, সকালেও সেনারা বিভিন্ন স্থানে টহল-তৎপরতা চালিয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন, সাজেকবাসীর চলমান অবরোধ কর্মসূচি বানচাল করে দেয়ার লক্ষ্যে জনমনে ভীতি সৃষ্টি করতে সেনাবাহিনী এ ধরনের তৎপরতা চালাচ্ছে। তারা জেএসএসের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো তাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের সাথে নিয়ে সাধারণ জনগণকে জুলুম-নিপীড়ন ও হয়রানি করছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
