গুইমারার ছোট পিলাক গ্ৰামে এক বিধবা পাহাড়ি নারীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

0


গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ

রবিবার, ৮ নভেম্বর ২০২৬

খাগড়াছড়ির গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের ছোট পিলাক গ্রামে এক বিধবা পাহাড়ি নারীর বাড়িতে সেনাবাহিনী তল্লাশি চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তল্লাশির শিকার নারীর নাম হ্লামেনু মারমা (৫৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার (৮ নভেম্বর ২০২৬) ভোর ৪:৪৫টায় সিন্দুকছড়ি সেনাজোন থেকে দুইটি গাড়িযোগে ২৫ জনের মতো একটি সেনাদল ছোট পিলাক গ্রামে হানা দেয়। এ সময় সেনারা বিধবা হ্লামেনু মারমার বাড়ি ঘেরাও করে এবং বাড়ির ভিতর ঢুকে তল্লাশি চালায়। সেনারা তার কাছ থেকে “ইউপিডিএফ সদস্যরা কোথায় থাকে”সহ নানা প্রশ্ন জিজ্ঞাসাবাদ করে তাকে হয়রানি করে।

পরে সেনারা সেখান থেকে চলে গিয়ে এলাকায় ড্রোন উড়িয়ে নজরদারি করছে বলে জানা গেছে।

সেনাদের এই তল্লাশি ও নজরদারির ফলে এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More