পানছড়িতে আবারো ৪ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি!

0


পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ

সোমবার, ৪ মে ২০২৬

খাগড়াছড়ির পানছড়িতে আবারো ৪ গ্রামবাসীর বাড়িতে সেনাবাহিনী হযরানিমূলক তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।

আজ সোমবার (৪ মে ২০২৬) রাত ৮টার সময় এ তল্লাশির ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগী গ্রামবাসীরা হলেন- ১. সাধন চাকমা (৪৫), পিতা- মৃত চরণ চাকমা, ২. জলক্কমনি চাকমা (৬৫) পিতা- অজ্ঞাত, ৩. মককানা চাকমা (৫০), পিতা- মৃত বীর কুমার চাকমা ও ৪. বাঙাল্লে চাকমা(৪৭), পিতা- মৃত জয়ধন চাকমা। তারা সবাই তাপিদা পাড়ার বাসিন্দা।

স্থানীয়রা এ প্রতিবেদকে জানান, আজ রাত ৮টার সময় পানছড়ি সাবজোন থেকে ৩টি গাড়ি যোগে ৩০-৩৫ জন সেনা সদস্য নিচের পুজগাং বাজার হয়ে তাপিদা পাড়ায় হানা দেয়। এ সময় সেনারা উক্ত ৪ গ্রামবাসীর বাড়ি ঘেরাও করে হয়রানিমূলক তল্লাশি চালায়। তল্লাশিকালে সেনা সদস্যরা ইউপিডিএফের লোকজন সম্পর্কে নানা বিষয়ে জানতে চায়।

কিন্তু তল্লাশির পর অবৈধ কোন কিছু না পেয়ে সেনা সদস্যরা ক্যাম্পে ফিরে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ১ মে পানছড়ির জগৎসেন পাড়ায় সেনাবাহিনীর সদস্যরা বিনা কারণে দুই নিরীহ গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। এরপর গত ৩ মে নীলধন পাড়ায় পিতা-পুত্রকে চড়-থাপ্পর দিয়ে অপদস্থ করার অভিযোগ পাওয়া যায়।

অপরদিকে, গত ১ মে থেকে বিপুল সংখ্যক সেনা সদস্য চেঙ্গী ইউনিয়নের জগৎমোহন পাড়ার সমিতি আমবাগান ও লোগাং ইউনিয়নের চিকনচান পাড়ার পুরানো বিজিবি ক্যাম্পের টিলায় তাঁবু খাটিয়ে অস্থায়ী ক্যাম্প বানিয়ে অবস্থান করছে। গত ২-৩ দিন  সেনা সদস্যরা কয়েকটি স্থানে অভিযান চালালেও জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বর্তমান আস্তানা ধুধুকছড়া, মাছ্যছড়া এলাকার দিকে অভিযান পরিচালনা করেনি বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এর ফলে স্থানীয় এলাকাবাসী সন্তু গ্রুপের সাথে সেনাবাহিনীর যোগসাজশ রয়েছে বলে ধারণা করছেন।



This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More